bela
৭ নভেম্বর ২০২৫, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে হাসপাতালে বেডে নবজাতক রেখে উধাও স্বজনরা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে বেডের ওপর এক নবজাতক কন্যাশিশুকে রেখে গেছেন তার স্বজনেরা। নবজাতকের পাশে একটি বাজারের ব্যাগে ওষুধ, জামাকাপড়, ডায়াপারসহ একটি চিরকুট পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে। তবে শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে অনেকেই ছুটে আসেন।

 

চিকিৎসকেরা জানান, নবজাতকটি বর্তমানে হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে এবং সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। হাসপাতালের রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। ভর্তি খাতায় ঠিকানা লেখা রয়েছে—‘ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী’।

 

চিরকুটে লেখা ছিল,

 

> “আমি মুসলিম। আমি একজন হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার)। এগুলো বাচ্চার ওষুধ।”

 

 

 

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. গোলাম আহাদ জানান, “পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে নিয়ে এসে ভর্তি করতে চান। তারা নিজেদের শিশুটির নানা-নানী হিসেবে পরিচয় দেন। আমি শিশুর মাকে আনতে বললে তারা বলেন, মা নিচে আছেন। কিন্তু কিছুক্ষণ পর দেখি তারা শিশুটিকে বেডে রেখে চলে গেছেন।”

 

পরে বেডের পাশে থাকা ব্যাগে শিশুর ওষুধ ও কাপড় পাওয়া যায়। চিকিৎসক আরও জানান, শিশুটি সম্ভবত নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছে। বর্তমানে তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি এখন সুস্থ আছে এবং তার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
See also  ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১২

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৩

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৫

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৬

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০

Design & Developed by: BD IT HOST