কামরুল ইসলাম
২১ এপ্রিল ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

কুমিল্লার হোমনা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ফেসবুকে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। মঙ্গলবার সকালে পরীক্ষার শুরুতেই সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

 

জানা যায়, এসএসসি পরীক্ষার সময় কঠোর নিরাপত্তা ও নির্দিষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও কার্যক্রম দেখাতে থাকেন।

 

এসময় তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা সহজ হয়েছে কিনা, তারা কেমন পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এতে শিক্ষার্থীরা বিব্রতবোধ করেন এবং তাদের মুল্যবান সময় নষ্ট হয় বলে অভিযোগ করেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা একজন শিক্ষার্থীর অভিভাবক জানান, পরীক্ষার হলে মোবাইলে লাইভ করায় ছাত্র পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্ন হয়েছে । প্রায় ১০ মিনিট লাইভ করেছে । এমন ঘটনা উচিৎ নয়।

 

পরীক্ষা চলাকালীন এমন কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নীতিমালার পরিপন্থি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে অননুমোদিত প্রবেশ এবং ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

 

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহাম্মদ তাজুল ইসলামকে এই বিষয় জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি

 

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, নির্দিষ্ট শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কেউ প্রবেশ করার নিয়ম নেই। সেক্ষেত্রে তাদেরকেও এনালগ ডিভাইস ব্যাবহার করতে হবে। কোনো ডিজিটাল মেশিন কিংবা ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। এমনকি কেন্দ্র সচিব ও কোন ডিজিটাল ডিভাইস ব্যাবহার করতে পারবে না।

 

হোমনা উপিজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যে আইডি থেকে লাইভ দিয়েছে আমরা ওনাকে অবহিত করেছি। আপনারা ওনার সাথে কথা বলেন।

See also  আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

 

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, এসএসসি পরীক্ষার্থীদের খোঁজ নিতে কেন্দ্রে গিয়েছিলাম। সব কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এলাকার প্রতিনিধি হিসেবে এটুকু খোঁজতো আমি নিতেই পারি। তবে লাইভ দেওয়া যায় কিনা বিষয়টি আমার জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

পাংশায় রেল ব্রীজের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু 

অবশেষে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১০

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

১১

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

১২

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

১৩

নাফ নদীতে সশস্ত্র চক্রের সঙ্গে বিজিবির গোলাগুলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

১৫

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

১৬

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

১৮

একসঙ্গে স্ত্রী ও তিন সন্তান হারিয়ে নির্বাক শহিদুল

১৯

নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

২০

Design & Developed by: BD IT HOST