স্টাফ রিপোর্টার
৭ জুন ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা হচ্ছে, অভিযোগ আসিফ মাহমুদের

 

এনসিপি কার্যালয়ে শনিবার (৬ জুন) বিকালে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন।

 

শনিবার (৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত) সাপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হবে বলে জানান তিনি। ঢাকার ২০টি স্কুলে বিতরণ ও রোপণ করা হবে। এছাড়াও দখল, দুষণ ও দাহ রোধে আমাদের করণীয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে।

 

সংবাদ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নাই। এ সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে।

 

এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা হচ্ছে’- এ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তি আমাদের পরিবেশ মন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়।

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
See also  হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

যেখানে ডেঙ্গু বাড়বে সেখানে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আমাদের হারানো অনেক কঠিন’

১১

বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

১২

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

১৪

ট্রাম্প ও ফিফা সভাপতির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

১৫

ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার সিদ্ধান্ত বদলালেন পলাতক শেখ হাসিনা

১৬

শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী

১৭

হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে ঔষধ প্রশাসনের চিঠি

১৮

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১৯

বিদেশি পিস্ত’লসহ গ্রে’প্তার সেই যুবকের সঙ্গে জামায়াত নেতার ছবি ভাইরাল

২০

Design & Developed by: BD IT HOST