bela
১২ নভেম্বর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপুল পরিমাণ বোমা-ককটেল ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ পেট্রল বোমা, ককটেল, গান পাউডার ও বিস্ফোরকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়।

 

বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে পেট্রল বোমা ও নানা সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লকডাউনকে কেন্দ্র করে পেট্রল বোমা, ককটেল, গান পাউডার, হাত বোমা ও বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এ সমস্ত আগ্নেয় জিনিসপত্র জব্দ করে। এসময় তিনজনকে আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। এসময় তিনজনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে।

Facebook Comments Box
See also  আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া-কে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যাচেষ্টার দাবি

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

২১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র প্রার্থী চূড়ান্ত তালিকা, মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী

১০

বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

১১

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

১২

এসএসপি নির্বাচন ২০২৬: তফসিল ঘোষণা

১৩

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

১৪

সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

১৫

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

১৬

জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

১৭

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

১৯

চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী

২০

Design & Developed by: BD IT HOST