মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
২৬ নভেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপন

 

 

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০টি স্টলে খামারিরা তাদের গৃহপালিত পশু-পাখি, গাড়লসহ নানা জাতের প্রদর্শনযোগ্য প্রাণী নিয়ে অংশগ্রহণ করেন। সেরা তিনটি স্টলকে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ এবং কাটলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার খামারি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও উৎসুক জনতা।

 

মেলা প্রাঙ্গণে নানা প্রাণীর সমারোহে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে কাটলা ইউনিয়নের খামারি ফুয়াদের ২৩ নম্বর স্টলে ছিল বিদেশি বিভিন্ন রঙ ও প্রজাতির পাখির বর্ণিল সমাহার, যা দর্শনার্থীদের নজর কেড়েছে।

 

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই প্রদর্শনী স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও খামারিদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
See also  চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা’

পরাজয়ে একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার

আটঘরিয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

১০

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

১২

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৪

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

১৫

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৬

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

১৭

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

১৮

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

১৯

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

২০

Design & Developed by: BD IT HOST