bela
২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন

অন্যদিকে, সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া মুখিয়ে জয়ের ধারা অব্যহত রাখার। মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে রোববার (২৬ অক্টোবর) ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

নিজেদের ভুলেই নারী বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারলো না বাংলাদেশ। ফেরার আগে গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের। যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত। যারা এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। লড়াইটা দুই প্রতিবেশীর হলেও, সম্প্রতি বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় দু’দলের ম্যাচে। তাই আলাদাভাবে নজর থাকবে এই ম্যাচে।

হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও, তাদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা।

এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি, সুপ্তারা। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তো হারতে হয়েছে জেতা ম্যাচ।

শক্তিমত্তায় এগিয়ে থাকলেও, ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেস। আগের ম্যাচে ভারতীয় ব্যাটাররা যে ফর্ম দেখিয়েছে তাতে চ্যালেঞ্জটা থাকবে বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও, স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের।

অন্যদিকে দারুণ ছন্দে ফিরেছে ভারত। কঠিন পরীক্ষার মুখে ছিল স্বাগতিকরা। তবে সবশেষ ম্যাচ জিতে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল।আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মৃতি মানধানা। রান পেয়েছেন প্রতীকা রাওয়ালও। গোটা আসর জুড়ে পারফর্ম করছেন জেমাইমা রদ্রিগেজ, দেওলরা।

আরও পড়ুন: দাপুটে জয়ে দেড় বছর পর ওয়ানডে সিরিজ বাংলাদেশের

বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি, রেনুকারা। তাছাড়া ঘরের মাঠের চেনা কন্ডিশনে এগিয়ে থাকবে ভারতই। তবে লড়াই দুই প্রতিবেশীর বলেই বাড়তি উন্মাদনা থাকবে ম্যাচে সেটা বলাই যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST