bela
১১ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামা থানা পুলিশের অভিযানে চোরাই ২টি গরু উদ্ধার, গ্রেফতার ৪

 

 

বান্দরবানের লামা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত দুটি গরু উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, লামা থানাধীন ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে একটি ষাঁড় গরু ও একটি গাভী গরু চুরির অভিযোগে ভুক্তভোগী থংপং ম্রো (২৪) লামা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে

গ্রেফতার করা হয়—

১) আব্দুল করিম (২৫),

২) মোহাম্মদ কামরুজ্জামান (২৫),

৩) মো. আবদুল করিম (২৩) — তিনজনই লামা উপজেলার সরই ইউনিয়নের বাসিন্দা এবং

৪) মোবারেক আলী (৪৯), লোহাগাড়া থানার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই যাওয়া ২টি গরু এবং একটি গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
See also  ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

১০

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

১১

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

১২

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১৩

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৬

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৭

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৮

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৯

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST