bela
২৬ অক্টোবর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া সফরে মালয়েশিয়ায় ট্রাম্প, সাক্ষী হবেন আরেকটি ‘শান্তি চুক্তির’

পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ান-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

পাশাপাশি কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি সই অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে ট্রাম্পের। গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়ে পড়ে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘বড় একটি শান্তিচুক্তি’ সই করার উদ্দেশ্যেই তিনি মালয়েশিয়ার পথে রয়েছেন।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই আয়োজনে যেন সবাই উপস্থিত থাকতে পারেন, সে জন্য পৌঁছানোর পরপরই চুক্তি সই অনুষ্ঠিত হবে।

প্রথমে দিনের পরবর্তী ভাগে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সময় এগিয়ে আনার অনুরোধ জানান। কারণ, শনিবার থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, কুয়ালালামপুরে অবতরণের পর তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দেশটির জনগণের প্রতি সমবেদনা জানাবেন।

পাঁচ দিনের এশিয়া সফরে ট্রাম্প মালয়েশিয়ার পর জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি এ অঞ্চলে তার প্রথম সফর এবং সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর। জাপানে তিনি সদ্য দায়িত্ব নেয়া নতুন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন, আর দক্ষিণ কোরিয়ার গেয়ংজু শহরে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে অংশ নেবেন।

উল্লেখ্য, ট্রাম্পের পুরো সফরের মূল আকর্ষণ হবে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক, যা অনুষ্ঠিত হবে এপেক সম্মেলনের সাইডলাইনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST