জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের জিইসি মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স’-এর নতুন শোরুম। নতুন এই শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি দিচ্ছে সকল পণ্যে বিশেষ ১৫ শতাংশ ছাড়।
ক্রেতাদের দোরগোড়ায় বিশ্বমানের পোশাক ও লাইফস্টাইল পণ্য পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় চট্টগ্রামে নতুন শোরুম চালুর মাধ্যমে টপ টেনের কার্যক্রম আরও বিস্তৃত হলো। পছন্দের ফেব্রিক্স, আধুনিক ডিজাইন ও মানসম্মত টেইলারিং—সবকিছু এক ছাদের নিচে পাওয়ার সুযোগ থাকছে নতুন এই শোরুমে।
বৃহস্পতিবার (২৭-০৮-২০২৬) বিকেলে ৪ ঘটিকায় জিইসি মোড়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টপ টেনের সিইও মোঃ শফিকুল ইসলাম, জিএম (অপারেশন) রাকিব হাসান টিপু, জিএম (ব্র্যান্ডিং) আতিকুর রহমান,
এজিএম মোঃ নুরুল আলম সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় পুরো উদ্বোধনী আয়োজন।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান জানায়, চট্টগ্রামে নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সকল পণ্যে বিশেষ ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। উদ্বোধনী এই অফারকে ক্রেতাদের প্রতি টপ টেনের বিশেষ উপহার ও বাড়তি আকর্ষণ হিসেবে উল্লেখ করেন তারা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ক্রেতাদের চাহিদা, রুচি ও আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পোশাক ও লাইফস্টাইল পণ্য সরবরাহে টপ টেন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। চট্টগ্রামে নতুন শোরুমের মাধ্যমে এ অঞ্চলের ক্রেতারাও আরও সহজে টপ টেনের মানসম্মত পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, উদ্বোধনী উপলক্ষে ১৫ শতাংশ বিশেষ ছাড়ের এই সুযোগ ক্রেতাদের জন্য নতুন শোরুমে কেনাকাটায় বাড়তি সুবিধা তৈরি করেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST