কামরুল ইসলাম
৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

দেশের সার্বিক কল্যাণে নিরবচ্ছিন্ন কর্মব্যস্ততার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা সরকারি দায়িত্ব পালন করেন তিনি।

 

সকাল ৯টায় সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত হয়ে পড়েন। সারাদিনজুড়ে তার কাজে ছিল দৃঢ় মনোযোগ ও অবিচল কর্মস্পৃহা। বিকাল গড়ালেও ক্লান্তির কোনো ছাপ দেখা যায়নি তার মধ্যে।

 

বিকাল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের কাজ শেষ করে তিনি যোগ দেন জাতীয় সংসদের অধিবেশনে। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাত ৮টা পর্যন্ত সক্রিয়ভাবে অংশ নেন তিনি, যা একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়কের কর্মনিষ্ঠার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।এরপরও শেষ হয়নি দিনের কর্মসূচি। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টার পর। বৈঠক শেষে আবারও নিজ দপ্তরে ফিরে কিছু সময় দাপ্তরিক কাজ করেন তিনি।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা কাজ করেছেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা প্রধানমন্ত্রীর জন্য স্বাভাবিক হলেও এদিন তা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।

 

তিনি আরও বলেন, এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি সংখ্যা নয় বরং দেশবাসীর প্রতি একটি বার্তা—জাতির দায়িত্বে নিয়োজিত একজন নেতা শেষ পর্যন্ত কাজ করে যান, দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।

Facebook Comments Box
See also  রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST