bela
১৬ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নির্বাচনে আ.লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের চাপ নেই’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

 

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

 

মোহাম্মদ শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন এ যাবতকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে হিসেবে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে সেজন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও ভোট দিতে পারেনি। কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে।

 

তিনি এ সময় আরও বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। কারণ আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানে। ফলে তাদের হয়ে কেউ এসে বলছে না আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য। বরং আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই বলার সুযোগও রাখেনি।

 

এছাড়াও নির্বাচনকে বানচাল করার মতো সাধ্য কোনো অপশক্তির নেই জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কি করতে পারে তা সবারই জানা। তারা কেবল জ্বালাও, পোড়াও মানুষ হত্যা করতে পারে। এর বাইরে তারা আর কিছুই করতে পারে না। তাদের মিছিলে এখন কেউ যায় না। মূলত যারা ডলার নিয়ে পালিয়েছেন তারা জানেন তাদের নেত্রী আর ফিরে আসবেন না। সেজন্য তারা ডলার অন্য খাতে ব্যয় করছে।

 

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমুখ।

Facebook Comments Box
See also  রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST