গাজীপুর জেলা শ্রমিকদল আহবায়ক সদস্য শরিফ সরকারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার, বাদ আছর, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এমসি বাজার এলাকায়, শরিফ সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহ পৌর ও মাওনা আঞ্চলিক শাখা শ্রমিকদলের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেছে।
বক্তব্যে নেতারা জেলা শ্রমিকদলের সদস্য মো. শরিফুল ইসলাম সরকারকে নিয়ে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
এসময় বর্মী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কাজলের সভাপতিত্বে ও মনজুরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের আহবায়ক সদস্য আবু সাঈদ খোকা, মাওনা চৌরাস্তা আঞ্চলিক শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল মাহমুদ, মনিরুজ্জামান মনির, মজনু ফকির, এইচ এম হাবিব সরকার,দোলাল মিয়া, আরিফ প্রমুখ।
শ্রমিকদলের নেতাকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST