কামরুল ইসলাম
১১ জানুয়ারী ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসার ভাঙার ৫ বছর পর ফের প্রাক্তন স্ত্রীর প্রেমে অভিনেতা

বিবাহবিচ্ছেদ হলেও সব সময় স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় না- ‘দহাড়’ ভারতীয় অভিনেতা গুলশান দেবাইয়ারের ক্ষেত্রে সেটাই প্রমাণিত হল। গুলশানের জীবনে যা ঘটলো তা অভিনেতার জীবনে সবচেয়ে নাটকীয় ঘটনাই চলা চলে। অর্থাৎ বিচ্ছেদের পর আবারও প্রাক্তন স্ত্রী অভিনেত্রী কাল্লিরোই টিজিয়াফেতার সঙ্গে প্রেম করছেন এই অভিনেতা।

 

আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আট বছরের দাম্পত্য জীবনের পর ২০২০ সালে স্ত্রী কাল্লিরোই টিজিয়াফেতার সঙ্গে বিচ্ছেদ হয় গুলশানের। সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব বজায় রেখেছিলেন দুজন। বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর, ২০২৪ সালে তারা আবার কাছাকাছি আসতে শুরু করেন এবং ধীরে ধীরে সেই সম্পর্ক নতুন করে প্রেমে রূপ নেয়।

 

দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে গুলশান এক সাক্ষাৎকারে বলেন, ‘একটি কারণে কোনও সম্পর্ক ভাঙে না, এর পেছনে থাকে অনেক জটিলতা। সেই সময় আমি নিজের জীবনের নানা ঝড়ঝাপটার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ক্যারিয়ারের অনিশ্চয়তা আর মানসিক সংগ্রাম মিলিয়ে আমি অনেক সময় বাড়িতে একা থাকতে চাইতাম। স্ত্রীকে ভালোবাসলেও কখনও কখনও একা থাকতেও ভালো লাগত।’

 

সম্প্রতি গুলশান জানান, বিচ্ছেদের পর তারা দুজনই মনোবিদের শরণাপন্ন হন এবং ‘কাপল থেরাপি’ নেন, যা তাদের সম্পর্কের দূরত্ব কমাতে বড় ভূমিকা রেখেছে।

 

তার ভাষায়, ‘আমরা কাপল থেরাপি নিয়েছি, যা খুবই কার্যকর হয়েছে। এখন আমি আমার প্রাক্তন স্ত্রীর সঙ্গে আবার প্রেম করছি। এই থেরাপির মাধ্যমে আত্মবিশ্লেষণের সুযোগ পেয়েছি এবং অনেক বেশি পরিণত হয়েছি। সম্পর্কের মধ্যে থাকার পরও আমরা নিয়মিত থেরাপি নেওয়ার চেষ্টা করছি।’

 

উল্লেখ্য, ২০১০ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন গুলশান দেবাইয়ার। এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন।

Facebook Comments Box
See also  হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST