bela
২০ অক্টোবর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিন্দু ও শিখদের দেশে ফেরার আহ্বান তালেবান সরকারের

আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সরকার তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা ফেরাতে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আফগানিস্তানে একসময় বিপুল সংখ্যক হিন্দু, শিখ ও অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকলেও যুদ্ধ-সংঘাতসহ নানা কারণে তাদের বেশিরভাগই দেশ ছাড়তে বাধ্য হন। মার্কিন সেনা প্রত্যহারের পর আবারও ক্ষমতায় তালেবান। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে দেশটি। এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেয়ার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি দিল্লি সফরের সময় প্রতিনিধি দলকে তিনি আশ্বাস দেন, দেশে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করবে সরকার।

আমির খান মুত্তাকি বলেন,
যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফিরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সাহায্য করব।

দিল্লির আফগান দূতাবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন ১৩ জন হিন্দু ও শিখ প্রতিনিধি, যারা কয়েক দশক আগে দেশ ছেড়েছিলেন। তবে তাদের দাবি, আফগানিস্তানে এখনও ফেরার মতো ‘নিরাপদ পরিবেশ’ তৈরি হয়নি।

আরও পড়ুন: তালেবানদের ‘পৃষ্ঠপোষকতা’ করছে ভারত, অভিযোগ পাকিস্তানের

এদিকে মুত্তাকির সফরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার একটি ভিডিও, যেখানে দাবি করা হয়, তিনি নরেন্দ্র মোদিকে বলেছেন, আফগানিস্তানে শিব ও বিষ্ণু মন্দির তৈরি করবেন। আফগানিস্তানকে সর্বাত্মক সহায়তা করায় মোদির প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা যায় ভিডিওটিতে। তবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভুয়া ভিডিও বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

ফ্যাক্ট চেকারদের মতে, দাবানলের মতো ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা।

আফগান-বিষয়ক বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক স্বীকৃতি ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তালেবান এমন বার্তা দিতে চাইছে, যেন তারা ধর্মীয় সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরতে পারে। ধর্মীয় সংখ্যালঘুদের ফেরার আহ্বান ও কৃত্রিম ভিডিও বিতর্ক, দুটোই এখন তালেবানের ভাবমূর্তির নতুন পরীক্ষা।

Facebook Comments Box
See also  রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST