নৌকায় টানা তিনবার চেয়ারম্যান, এখন বলছেন ‘আমি কখনো রাজনীতি করিনি’

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ছাবের আহমদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তি এখন দাবি করছেন— তিনি কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

 

জানা যায়, কেন্দ্র থেকে নৌকা প্রতীক নিয়ে একাধিকবার নির্বাচনে অংশ নিয়ে টানা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। তবে সম্প্রতি দেওয়া এক হলফনামায় তিনি ভিন্ন অবস্থান তুলে ধরেছেন।

 

গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে দাখিল করা হলফনামায় হাজী ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনৈতিক পদটি তাকে জেলা পর্যায়ের সিনিয়র নেতারা স্বপ্রণোদিতভাবে দিয়েছেন। তিনি দাবি করেন, তিনি কখনো সক্রিয় রাজনীতি করেননি, এমনকি মিছিল-মিটিংয়েও অংশ নেননি।

 

হলফনামায় তিনি আরও জানান, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করতে অপারগ। এ কারণে তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিয়েছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন।

 

এদিকে তার এই বক্তব্য ও সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী বিষয়টিকে ‘সুবিধাবাদী অবস্থান’ হিসেবে দেখছেন এবং তার বক্তব্যের সঙ্গে অতীত কর্মকাণ্ডের অসঙ্গতি তুলে ধরছেন।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন দলীয় পরিচয়ে নির্বাচিত হওয়ার পর হঠাৎ এমন বক্তব্য দেওয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এটি রাজনৈতিক দায় এড়ানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব

৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি

হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার

ছাত্রদলের একযোগে ২৯ কমিটি ঘোষণা

চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত

আজ মহান মে দিবস

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

১১

ডিসি সম্মেলন শুরু ৩ মে

১২

সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী

১৩

নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

১৪

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) নির্বাচন ২০২৬, বৈধ প্রার্থীদের নাম ঘোষণা

১৫

জামিন পেলেন ৭ই মার্চের ভাষণ বাজানো সেই ইমি

১৬

‘৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়’

১৭

৩০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

২০

Design & Developed by: BD IT HOST