স্টাফঃ রিপোর্টার ঈশ্বরদী, পাবনা 
২৮ অগাস্ট ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী কেলেঙ্কারি সহ নানান অপরাধে অভিযুক্ত ওসি ফয়েজ উদ্দিন মৃধা অবশেষে পুলিশ লাইনে বদলি ও জনমনে স্বস্তি

 

বিভিন্ন অনিয়ম, গ্রেফতার বানিজ্য, মাদক,জুয়া , নিষিদ্ধ কারেন্ট জাল,ও নারীঘটিত অভিযোগসহ নানা বিষয়ে সমালোচনা ও অভিযোগের মুখে অবশেষে পাবনা ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধাকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তাঁর বদলির খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ওসি ফয়েজ উদ্দিন মৃধার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ও সমালোচনা চলছিল। এর মধ্যে নারীঘটিত বিষয়সহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব অভিযোগের কারণে দায়িত্ব পালন নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে অভিযোগ আসার পর প্রশাসনিকভাবে তাঁকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

ওসির বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের অনেকেই এটিকে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানার কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও জনবান্ধব হবে।

এদিকে, ফয়েজ উদ্দিন মৃধার বদলির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আদেশ ও অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

 

 

Facebook Comments Box
See also  চট্টগ্রামে টপ টেনের জমকালো উদ্বোধন, থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী কেলেঙ্কারি সহ নানান অপরাধে অভিযুক্ত ওসি ফয়েজ উদ্দিন মৃধা অবশেষে পুলিশ লাইনে বদলি ও জনমনে স্বস্তি

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে টপ টেনের জমকালো উদ্বোধন, থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়

কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশজুড়ে বিদ্যুৎ ভারসাম্য ফেরাতে রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয়ের সিদ্ধান্ত

সকাল থেকে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

১০

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

১১

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

১২

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

১৩

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

১৪

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

১৫

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৬

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

১৭

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

১৮

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

১৯

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

২০

Design & Developed by: BD IT HOST