স্টাফ রিপোর্টার
২১ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে দেবো’ বলা অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

‘ইন্সপেক্টরকে ঝুলায় দেবো, আপনারা পিটায় মারবেন’ মন্তব্য করা খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

 

চিঠিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খান।

 

এর আগে দায়িত্ব পালনকালে দেওয়া একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই বক্তব্যকে বেফাঁস মন্তব্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। এর পরিপ্রেক্ষিতেই তাকে খুলনা থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

 

চিঠিতে বলা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে ২১ জুন পুলিশ হেডকোয়ার্টার্স রিপোর্ট করতে হবে।

 

মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময়ের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি; ইন্সপেক্টরকে ঝুলায় দেবো, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাব।

Facebook Comments Box
See also  চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

এসএসপি ঢাকা মহানগর শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

১০

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

১১

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

১২

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি

১৪

খিদিরপুর বাজারে মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ আটক ১, পলাতক ১

১৫

জি-২৪ নিউজে সংবাদ প্রকাশ , অভিভাবকদের আন্দোলনের মুখে পরীক্ষা ফি কমালো মনিপুর স্কুল

১৬

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

১৭

‘ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে দেবো’ বলা অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

সাংবাদিক রেজানুরকে গ্রেফতারে সম্পাদক পরিষদের উদ্বেগ

১৯

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

২০

Design & Developed by: BD IT HOST