দেশের সাংবাদিক সমাজের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাওয়া সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর শাখার নতুন ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিম আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং গণমাধ্যমকর্মীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আমিরুল ইসলামকে আহ্বায়ক, এন. এম. ইফতেখার মোমিন ও মোঃ মনিরুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক এবং সানোয়ার খানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান, রাশেদা হামিদ অনি, মোঃ জাকির হোসেন, এম. এ. মতিন, আসমাউল হুসনা, মোঃ মাসুম বিল্লাহ এবং মোঃ আবু জাহের।
এ কমিটি গঠনের অনুমোদন ও নির্দেশনা প্রদান করেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST