স্টাফ রিপোর্টার
৩০ অগাস্ট ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের সময় দেশের বাইরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

 

 

পরিপত্রে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে হুমায়ুন কবিরকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর গত ২ জুন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

 

আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব পালনের কারণে তাঁকে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করতে হবে।

Facebook Comments Box
See also  সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

৭ বছর পর বন্ধ হয়ে গেল শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’

শিক্ষকের উপস্থিত বুদ্ধিতে নেপালে প্রাণে বাঁচল ১,৬৪৩ স্কুলপড়ুয়া

১১টি সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা

নতুন মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী

মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

পানি বাড়ায় খুলে দেওয়া হলো কর্ণফুলী বাঁধের ১৬ জলকপাট

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ইরানের হুমকির পর লোকচক্ষুর আড়ালে ট্রাম্পের ছেলে

১০

রাত ৯টার মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির আভাস

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১২

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি

১৩

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

নারী কেলেঙ্কারি সহ নানান অপরাধে অভিযুক্ত ওসি ফয়েজ উদ্দিন মৃধা অবশেষে পুলিশ লাইনে বদলি ও জনমনে স্বস্তি

১৫

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

১৬

চট্টগ্রামে টপ টেনের জমকালো উদ্বোধন, থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়

১৭

কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

১৮

সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

দেশজুড়ে বিদ্যুৎ ভারসাম্য ফেরাতে রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয়ের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST