bela
২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া, গুতেরেসকে জানালেন আনোয়ার ইব্রাহিম

গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর।

মালয়েয়িশার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এই মন্তব্য করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়া ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যা নিশ্চিত করেছে গাজায় ইসরাইলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

বৈঠকে আনোয়ার ও গুতেরেস আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ছিল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা ও মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করা।

মার্কিন প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

এদিকে যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও, ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনো লুকিয়ে রাখা আছে প্রায় ৬৬ হাজার টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও, প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ। শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন: গাজার সব টানেল ধ্বংসের নির্দেশ

ইসরাইলের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। এ পর্যন্ত ১৫টি লাশ ফেরত দিয়েছে হামাস, কিন্তু পাঁচ দিন ধরে নতুন কোনো লাশ হস্তান্তর হয়নি। ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী

রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

১০

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

১১

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

১২

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

১৩

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

১৪

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

১৫

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

১৬

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

১৭

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৮

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

২০

Design & Developed by: BD IT HOST