কামরুল ইসলাম
২২ জুন ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

রাষ্ট্রয়াত্ব চ্যানেল বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টি ব্যয় ক‌রে‌ছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নওগাঁ–৩ আসনের এমপি ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

 

তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা। এসময় বিটিভির ২০২০–২১ অর্থবছর থেকে ২০২৪–২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন তিনি।মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাক, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২–২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩–২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪–২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

Facebook Comments Box
See also  গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১০

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

১১

এসএসপি ঢাকা মহানগর শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

১৩

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবার মৃত্যু

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

১৬

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

১৭

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

১৮

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৯

মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি

২০

Design & Developed by: BD IT HOST