bela
৩০ নভেম্বর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ২৪ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)।

 

রোববার (৩০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। অভিযানে গিয়ে বিজিবি সদস্যরা ছোট দুটি বস্তা কাঁধে নিয়ে পাঁচজনকে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে আসতে দেখতে পায়।

 

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

 

ঘটনার পরদিন বিজিবির এক সদস্য বাদী হয়ে ছয়জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

 

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত গ্রেফতার দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ২৫ নভেম্বর একই আদালত ইয়াবা পাচারের অপর এক মামলায় এক রোহিঙ্গাসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়।

Facebook Comments Box
See also  মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST