এম আরফাত সুমন
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে তিনি আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনও তথ্য দিতে পারেননি। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এ কর্মকর্তা জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার পর সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Facebook Comments Box
See also  আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১০

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

১১

এসএসপি ঢাকা মহানগর শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

১৩

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবার মৃত্যু

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

১৬

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

১৭

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

১৮

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৯

মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি

২০

Design & Developed by: BD IT HOST