মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা রাজবাড়ী প্রতিনিধিঃ
৮ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফাহিম (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শুক্রবার (৮ মে) সকালে পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত ফাহিম মাহমুদ রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজে বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থজনিত কারণে তারা গত তিনদিন আগে বাড়িতে চলে যায়। এই তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্প করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে।

 

এ সময় সারা না পেয়ে বাড়ির পেছনের বেলকনি দিয়ে উকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখা যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ফাহিম কলেজ পাড়ার একটি মেসে থেকে পড়ালেখা করতেন। গতকাল বিকেলে তার মায়ের সাথে অভিমান হয়। এই অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

 

তিনি আরও বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

ভাতা নয়, মৃত্যুর পূর্বে রাষ্ট্রীয় স্বীকৃতি চান মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র বসু

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার

ব্রাজিলের বিশ্বরেকর্ড কেড়ে নিল জার্মানি

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

১০

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

১২

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

১৩

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

১৪

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

১৫

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

১৬

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১৯

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST