রাসেল আহমেদ
২ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

গত ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানার চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি সমর্থিত এমপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয় পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে।

পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবককে পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পাবনার গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা। ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ জেলার সদর থানার ধানবান্ধি এলাকার মতি সাহেবের ঘাট সংলগ্ন জে. সি. রোড এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ তুষার হোসেন (২১) কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর তুষার হোসেনকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তার হেফাজতে ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ লুকিয়ে রাখা আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ডিবি সদস্যরা ভেলুপাড়ায় মাটি খুঁড়ে একটি ছোট স্বচ্ছ পলিথিনে মোড়ানো লোডেড অবস্থায় একটি সচল কালো রঙের লোহার পিস্তল এবং ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

 

গ্রেফতারকৃত আসামি তুষারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ।

 

এর আগে পুলিশ জানিয়েছিলো তুষার বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী।

Facebook Comments Box
See also  যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১০

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১২

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৩

আজ পহেলা বৈশাখ

১৪

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

১৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

১৬

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

১৭

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

১৮

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

১৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০

Design & Developed by: BD IT HOST