bela
২৯ অক্টোবর ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

কামরুল ইসলাম — ঢাকা

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বানচালের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

তিনি বলেন, “নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা হবে। হঠাৎ করে আক্রমণও আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের তা অতিক্রম করতে হবে।”

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৯ অক্টোবর) যমুনায় নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রথম সভায় প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন তিনিই।

 

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

আক্রমণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “এখানে আক্রমণ বলতে শুধু শারীরিক আক্রমণ নয়, বরং সাইবার অ্যাটাক বা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোকেও বোঝানো হচ্ছে। যারা পতিত স্বৈরাচার এবং তার দোসর, তারা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, তা চায় না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

 

তিনি আরও জানান, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হয়—

১️⃣ মাঠ প্রশাসন কর্মকর্তাদের পদায়ন,

২️⃣ আইনশৃঙ্খলা পরিস্থিতি,

৩️⃣ নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ,

৪️⃣ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য‌ মোকাবিলার উপায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী

রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন

১০

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

১১

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

১২

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৩

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

১৪

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৬

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

১৭

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

১৮

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

১৯

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST