রাসেল আহমেদ
২৫ জুন ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটঘরিয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

 

একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

আজ (২৫ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

 

উল্লেখ্য, আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী একদন্ত উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে।

 

ঘটনাটি বুধবার সকাল ১১টার দিকে একদন্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে। বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও প্রধান শিক্ষক জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত আফাজ উদ্দিন নছা এবং তার ভাগ্নে সেলিম হোসেন ঘটনার দিন ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন।

 

এরপর সেলিমসহ তার সহযোগীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ভয়ভীতি প্রদর্শন করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা ভয়ভীতি দেখিয়ে সভাপতি হিসেবে সেলিমের নাম কম্পিউটারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে।

 

ঘটনাটি জানাজানি হলে একদন্ত বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, ইউপি সদস্য ইউছুফ আলী এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উদ্ধার করেন।

 

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সাবেক সভাপতি সেলিম হোসেন নিজে সভাপতি হওয়ার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও একদন্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানার স্মরণাপন্ন হলে তিনি সেলিম হোসেনকে সভাপতি পদ না দেওয়ার পরামর্শ দেন।

 

অপরদিকে বিএনপির আরেকটি পক্ষ সভাপতি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কোরবান আলীকে নির্বাচিত করতে চায়। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে বলে জানা গেছে।

See also  আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

 

মানববন্ধনে বক্তব্যকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, “আমি একজন শিক্ষক হিসেবে সবসময় বিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু একটি মহল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন আমাকে ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

 

অভিভাবকরা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একজন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

 

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “বিদ্যালয় আমাদের শিক্ষা অর্জনের পবিত্র স্থান। সেখানে একজন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বিদ্যালয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষার পরিবেশ চাই।”

 

অভিভাবক ও এলাকাবাসী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় তারা উদ্বিগ্ন ও মর্মাহত। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটঘরিয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

১০

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

১১

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

১২

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১৩

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

১৪

এসএসপি ঢাকা মহানগর শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

১৬

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবার মৃত্যু

১৭

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

১৯

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

২০

Design & Developed by: BD IT HOST